নীলফামারীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নতুনবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সদর উপজেলা রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা আনন্দলোক ট্রাস্টের এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয়, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং সময়োপযোগী শিক্ষা উপকরণ সরবরাহের বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আনন্দলোক ট্রাস্টের পরিচালক মো. রিয়াসত করিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিজুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ছকিদুল ইসলাম, ট্রাস্টের জেলা সমন্বয়কারী ধীরাজ রায়, জলঢাকা উপজেলার চিরাভিজা গোলনা ভাদুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম ও জেলা সদরের লক্ষ্মীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়সাল আহমেদ।
সভায় আনন্দলোক ট্রাস্টের ছয়টি আনন্দলোক বিদ্যালয়ের পাশাপাশি ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
ট্রাস্টের জেলা সমন্বয়কারী ধীরাজ রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ সভার আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে সংস্থার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়েছে।’
তিনি জানান, জেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার উন্নয়নে কাজ করছে সংস্থাটি।
কেকে/ এসএমএন