বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      
দেশজুড়ে
আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান নাসের রহমান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে ঘোষণা এবং দলটির বিরুদ্ধে দেশি-বিদেশি পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এম. নাসের রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।

এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ তুলে নাসের রহমান বলেন, ‘তাদের ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।’

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি দেশের শিক্ষাব্যবস্থা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেন। এ সময় সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

দেশের তৈরি পোশাকশিল্পের সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাসের রহমান দাবি করেন, দেশে প্রায় সাড়ে চারশ গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। অতীতের বিভিন্ন ঘটনা ও সহিংসতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির নাৎসি পার্টির উদাহরণ তুলে ধরেন।

রাজপথের আন্দোলন-সংগ্রামের গুরুত্ব তুলে ধরে নাসের রহমান বলেন, ‘ক্ষমতায় থাকা বা না থাকার চেয়ে রাজপথে সক্রিয় থাকা বেশি জরুরি।’

নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে মিছিল করার এবং দলবিরোধী স্লোগান পরিহারের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে শুক্রবার (২০ নভেম্বর) রাজনগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মিজানুর রহমান নিজাম, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান ও হেলু মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমানসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নাসের রহমান   মৌলভীবাজার বিএনপি   আওয়ামী লীগ   বিএনপির বিক্ষোভ   মৌলভীবাজারের রাজনীতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close