বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      
দেশজুড়ে
শ্রীপুরে কৃষক দলের বিক্ষোভ, তিন নেতাকর্মী হত্যার প্রতিবাদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং দলীয় তিন নেতাকর্মী হত্যার বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা কৃষক দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ। 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবির, শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, ছফির উদ্দিন মৃধা, আবুল হোসেন, আনোয়ার সরকার, আক্তার হোসেন, শরিফুল ইসলাম আকন্দ, সজীব মীর, লোকমান হোসেন, এনামুল হক, আমিনুল ইসলাম, প্রকৌশলী মাসুদ কাঁইয়া, জসীম উদ্দিন ও মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। তিনি উপজেলার বাকপুড়া গ্রামের মুক্তার মোল্লার ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে হামলার ঘটনায় নিহত হন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন (৪৫) ও জাসাসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। 

এই নেতাকর্মীর হত্যার প্রতিবাদেই শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   গাজীপুর কৃষক দল   তিন নেতাকর্মী হত্যা   রাজু মোল্লা   নড়াইল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close