বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      
অর্থনীতি
সদস্য বাড়ানো ও ঐক্যবদ্ধভাবে কাজের তাগিদ রিহ্যাব নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮’-এর ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্য বাড়ানো ও ঐক্যবদ্ধভাবে কাজের তাগিদ দিয়েছেন রিহ্যাব নেতৃবৃন্দ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রিজিওনাল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। 

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। 

সভায় আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যদের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং রিহ্যাব সদস্যবৃদ্ধির পরামর্শ দেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘রিহ্যাব সকল সদস্যদের প্রাণের প্রতিষ্ঠান। আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে সকল কাজ সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা।’

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় করেন। 

সভায় আগামী ২০২৭ সালের ৮-১১ এপ্রিল হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এএসএম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সদস্য বাড়ানো   ঐক্যবদ্ধভাবে কাজ   কাজের তাগিদ   রিহ্যাব নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close