বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      
দেশজুড়ে
সালথায় আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল ও লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সালথা সদরের বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের বটতলা তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সমাজসেবক আনোয়ার হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্যা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির মোল্যা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, বালাম বিশ্বাস প্রমুখ।

মিছিল শেষে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত হরতাল ও লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।’

বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সালথায় আওয়ামী লীগ   হরতাল   বিএনপির বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close