বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      
দেশজুড়ে
কাত্যায়নী পূজায় নিরাপত্তায় জিরো টলারেন্স, কঠোর বার্তা ডিসি মোতাকাব্বিরের
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে মাগুরা শহরের ছানাবাবুর বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত দর্শনার্থী ও সাধারণ মানুষের উদ্দেশে এসব কথা বলেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে পূজামণ্ডপকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে এবার আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যে-ই পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করুক, তাকে কঠোরভাবে দমন করা হবে। জেলার সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয় ভূমিকা রাখছেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লাখ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে, মাগুরা সম্প্রীতি ও শান্তির জনপদ।’

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহধর্মিণী, পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা কিজিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

গত ১৫ নভেম্বর থেকে মাগুরায় ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে মাগুরা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ দর্শনার্থী এ উৎসবে যোগ দিচ্ছেন।

উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

মাগুরা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি ছোট পরিসরে এ পূজার প্রচলন করেন। সময়ের ব্যবধানে সেই আয়োজন দেশ-বিদেশে পরিচিত বৃহৎ উৎসবে পরিণত হয়েছে।

প্রতিমার বৈচিত্র্য, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা ও বর্ণিল আলোকসজ্জার কারণে প্রতিবছর এ উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে। ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে কাত্যায়নী পূজাকে ঘিরে পুরো মাগুরাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   কাত্যায়নী পূজা   মোতাকাব্বির আহমেদ   পূজামণ্ডপের নিরাপত্তা   জিরো টলারেন্স   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close