বান্দরবানের লামা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা এবং জেলা সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা কার্যালয় লামা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।
সভায় মুখ্য আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, সাবেক মেয়র আমির হোসেন আমু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বডুয়া প্রমুখ।
সভায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূলে আরও গতিশীল ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ উপকারভোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।
কেকে/এমএ