বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
ক্ষেতলালে ৫০০ ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ক্ষেতলালে বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে মো. আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে মো. ইজমুল ইসলাম রিপন (২০) ও আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মো. রাশেদ হোসেন (২০)।

থানা-পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫০ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ১৬/১৬৭।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close