শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
প্রিয় ক্যাম্পাস
ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী। নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় আপাতত দ্বীপেই অবস্থান করতে হচ্ছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তাল সাগরের কারণে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের দ্বীপ ছাড়ার সুযোগ নেই।

এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ‘আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় এবং সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাদের মনোবল বেড়েছে। ট্রিপ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের প্রতিও আমরা কৃতজ্ঞ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন, সাগরের ঢেউ কমে এলে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকল দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।’

তিনি আরও বলেন, ‘বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সাগরের ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে উত্তাল সাগরে শিক্ষার্থীরা যেন যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।’

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী   ঘূর্ণিঝড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close