শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
অর্থনীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভের এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

এদিকে প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ১৭ নভেম্বর পর্যন্ত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছিল, নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৭ নভেম্বর এক দিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ২ শতাংশ।

প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে আসা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকারও বেশি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বৈদেশিক মুদ্রার রিজার্ভ   বাংলাদেশ ব্যাংক   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close