শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
দেশজুড়ে
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের ঠাঁই গাজীপুর সাফারি পার্কে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের আশ্রয় হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। পরে কুমিরটির সংরক্ষণ ও পরিচর্যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়। এরা মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। স্বভাবত লাজুক হওয়ায় বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে আলাদা একটি বেষ্টনীতে রাখা হয়েছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুমির উদ্ধার   গাজীপুর সাফারি পার্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close