নওগাঁর পোরশা উপজেলায় রাতের অন্ধকারে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, ঘটনাটি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/সাশ