শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      
দেশজুড়ে
রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬। এতে অংশ নেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে ম্যারাথন শুরু হয়। পরে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে দৌড় শেষ হয়।

ম্যারাথন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী মহানগরের ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, গ্রিন ও ক্লিন রাজশাহী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


কেকে/সাশ  


আরও সংবাদ   বিষয়:  রাসিক প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close