শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
দেশজুড়ে
চরফ্যাশন আইনজীবী সমিতিতে অ্যাডিশনাল পিপি হযরত আলীর স্থগিতাদেশ প্রত্যাহার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ২:৫৭ পিএম
অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন

অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন

ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের ওপর আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) হযরত আলী হিরন তার ওপর আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। আবেদনটি চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়া হয়। পরদিন বুধবার (১৮ নভেম্বর) সমিতির সাধারণ সভায় আবেদনটি পর্যালোচনা করে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদারের স্বাক্ষরিত স্মারকে (নং-চ.আ.স/১১০/২৬) এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করার পর সাধারণ সভায় আলোচনা করে তার বিরুদ্ধে নেওয়া সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন বলেন, সমিতির স্বার্থ ও আইনজীবীদের মানোন্নয়নের কথা বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সব আইনজীবীর প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  স্থগিতাদেশ প্রত্যাহার   চরফ্যাশন আইনজীবী সমিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close