বাংলাদেশের তাওহীদ হৃদয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট।
শুক্রবার (২০ নভেম্বর) আইসিসি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।
গেল ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম ডিমেরিট পয়েন্ট পাওয়া। ২৪ মাস সময়সীমার মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ওই খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।
হৃদয়ের আচরণবিধি ভঙ্গের ঘটনাটি ঘটে আলোকলস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর।
আইসিসি জানিয়েছে, দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ মাঠ ছাড়ার সময় হৃদয় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তিনি আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন।
হৃদয়ের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-১ ও অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কেকে/এমএ