শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিশুদের পাশে রুয়েট প্রশাসন
রুয়েট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার নামাজের পর রাজশাহীর স্থানীয় একটি এতিমখানার ৬০ জন শিক্ষার্থীর মঝে শিক্ষা উপকরণসহ উন্নত মানের খাবার বিতরণ করা হয়। 

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামগ্রিক উন্নয়নে সমাজের সবাইকে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে সমাজের পিছিয়ে পড়া শিশুদেরকেও শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল, সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম ও ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন   এতিম শিশুদের পাশে   রুয়েট প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close