শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
আধ্যাত্মিক সাধক গোলাম স্মৃতি সংরক্ষণে বই প্রকাশ, গড়ে উঠেছে স্মৃতি সংসদ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দানশীলতা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির। নিজের কর্ম, আদর্শ ও মানবিক গুণাবলির মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন এই সাধক কথার সঙ্গে কাজের মিল রাখতেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায় ও দুস্থদের সহযোগিতা করা এবং সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। এসব গুণের কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ও সম্মান অর্জন করেছিলেন।

তার জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক কর্মকাণ্ড আজও মানুষের কাছে অনুকরণীয়। একজন মানুষের প্রকৃত পরিচয় যে তার অর্থ-সম্পদ কিংবা সামাজিক অবস্থানে নয়, বরং সততা, কর্ম ও মানুষের ভালোবাসা অর্জনের মধ্যেই নিহিত, গোলাম আলী ফকিরের জীবন তারই প্রতিফলন।

এই আধ্যাত্মিক সাধকের জীবন, কর্ম ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রকাশিত হয়েছে ‘আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির’ এবং ‘ইতিহাসে কেশবপুর’ নামে দুটি বই। বই দুটির মাধ্যমে তার জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক কর্মকাণ্ড সংরক্ষণের পাশাপাশি কেশবপুরের ইতিহাস, ঐতিহ্য ও অতীতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শ ধরে রাখা এবং তার মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ‘গোলাম আলী ফকির স্মৃতি সংসদ’ নামে একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান। তার নেতৃত্বে স্মৃতি সংসদের মাধ্যমে সাধক গোলাম আলী ফকিরের জীবন, কর্ম ও আদর্শ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তার মানবিক কর্মকাণ্ড ও সমাজকল্যাণমূলক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের।

সময়ের পরিক্রমায় মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তার ভালো কাজ, মানবিকতা ও আদর্শ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরও তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দানশীলতা ও পরোপকারিতার মধ্য দিয়ে মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন। তার স্মৃতি সংরক্ষণে প্রকাশিত দুটি বই এবং প্রতিষ্ঠিত স্মৃতি সংসদ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার জীবন ও আদর্শ তুলে ধরার পাশাপাশি কেশবপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আধ্যাত্মিক   সাধক গোলাম   স্মৃতি সংসদ   কেশবপুর   যশোর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close