নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এসএম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমান প্রমুখ।
কেকে/এমএ