শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মতিহার থানার এ এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ব্যাংকের জানালা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি জানালায় আঘাত লেগে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই রিপন বলেন, ‘বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা ও কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/ এসএমএন      


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   গ্রামীণ ব্যাংক   পেট্রোল বোমা   দুর্বৃত্তদের হামলা   মতিহার থানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close