শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
প্রিয় ক্যাম্পাস
তারেক রহমানের জন্মদিনে হাবিপ্রবিতে বিশেষ দোয়া মাহফিল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করে হাবিপ্রবি শাখার ইউট্যাব, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও ছাত্রদল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা), ইউট্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।

এ ছাড়া অধ্যাপক ড. মারুফ আহমেদ, অধ্যাপক ড. এরফান আলী খন্দকার, অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান হাফিজ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহসানুল কবির অর্ণবসহ ইউট্যাব, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় হাবিপ্রবির  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও অংশ নেন।

মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   হাবিপ্রবি   দোয়া মাহফিল   ইউট্যাব   ছাত্রদল   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close