শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ● ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      ● খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      ● নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       ● হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      ● জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      ● স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর একটি হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এ মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, পাশাপাশি বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য তিনি ২০২৫ সালের শুরুতে লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস অবস্থান করেন। পরে তিনি দেশে ফিরে আসেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এবং কয়েক দশক ধরে দুই নেত্রীর মধ্যে ক্ষমতার পালাবদল ঘটে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটি জানায়, আমাদের প্রিয় জাতীয় নেত্রী আর আমাদের মাঝে নেই।

বিএনপি আরও জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

দলটির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

কেকে/এআর


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক গণমাধ্যম   খালেদা জিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close