শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ● ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      ● খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      ● নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       ● হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      ● জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      ● স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
খালেদা জিয়ার বাসভবনে বৈঠক পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে বর্ণনা করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। ওই সংঘর্ষের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ প্রথমবার সরাসরি বৈঠক হলো। 

পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের স্পিকারের কাছে হেঁটে যান। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়।

গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন অভিযোগ তুলে ৭ মে ভোরে পাকিস্তানে প্রথম মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা মিসাইল ও বিমান হামলা শুরু করে। টানা চারদিন এমন হামলা পাল্টা হামলা চলে। যদিও সংঘর্ষ হয়েছে মাত্র চারদিন। কিন্তু এসব হামলার তীব্রতা ছিল ব্যাপক।

এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। যা এখনো অব্যাহত আছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার   পাকিস্তান   ভারত   পররাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close