শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৮:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম জানান, “গত ২৮ ডিসেম্বর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

এবার ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেরা শিক্ষার্থীরাই এই ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।”

উল্লেখ্য, কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কৃষি গুচ্ছভুক্ত   বিশ্ববিদ্যালয়   ভর্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close