রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      
প্রিয় ক্যাম্পাস
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও বিস্ফোরণ ঘটে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড়সংলগ্ন প্রক্টরের বাসভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানিয়েছেন প্রক্টর।

অধ্যাপক মাহবুবর রহমান জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রাতে পুলিশের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রক্টরকে সতর্ক করে হুমকিমূলক মন্তব্য করেন ছাত্রলীগ নেতা আসাদুল্লা-হিল-গালিব।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’ 

কেকে/ এসএমএন  


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   ককটেল বিস্ফোরণ   রাবি প্রক্টর   ছাত্রলীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close