শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে টাকা ছিনতাই, আটক এক
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর পাঁচ হাজারের বেশি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অন্যরা পালিয়ে গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহিম জানান, টিউশন শেষে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজে যাওয়ার পথে যানজটে গাড়ির গতি কমে এলে দুই ব্যক্তি মিশুকে উঠে তাঁকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন দিতে বলেন। একপর্যায়ে তারা তার কাছে থাকা টিউশনের পাঁচ হাজারের বেশি টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলেও অন্যজন টাকা নিয়ে পালিয়ে যান।

আটক ব্যক্তিকে স্থানীয় লোকজন মারধর করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বাদশাহ। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় আরও দুই-তিনজন জড়িত ছিলেন। 

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী নিরাপত্তা   আইনশৃঙ্খলা   ছিনতাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close