সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮০ জনে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৮ জন মারা গেছে। এ সময় হাম ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৫ জনের শরীরে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।
এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
কেকে/এমএ