এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৬১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে আটজন রয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যু গতকালের সংখ্যা ৫২৭ জনে অপরিবর্তীত রয়েছে।
এদিকে চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৭৮ হাজার ৭৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৩ হাজার ৬৩১ জন। বর্তমানে চার হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
কেকে/এমএ