এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং অন্যজন খুলনা বিভাগে।
গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট আক্রান্ত ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন (সরকারি হাসপাতালে ১৫২ জন ও বেসরকারি হাসপাতালে ৪১ জন)।
অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন ও সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভর্তি হওয়া ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন।
চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন ও সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
কেকে/এমএ