বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাশেমবাগ এলাকার সন্ত্রাসী বাহিনীর অন্যতম প্রধান রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ আরও তিনজন। পুলিশ জানিয়েছে, পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার পায়ে গুলি লাগে।

এ ছাড়া এসআরবির পৃথক একটি দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি বলেন, ‘পুলিশ ও এসআরবির দল অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close