বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      
অর্থনীতি
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের যোগান খুঁজতে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ। এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনও যাচাই করা হচ্ছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের তালিকায় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহারের নাম রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও রয়েছেন এই তালিকায়।

এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতার অর্থায়নের অভিযোগে আরও চারটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি।

এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে এ অনুসন্ধান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি, আয়ের উৎস এবং আয়-ব্যয়ের হিসাব যাচাই করা হচ্ছে। পাশাপাশি ব্যাংক হিসাবের সঙ্গে মোবাইল আর্থিক সেবার লেনদেনের তথ্য মিলিয়ে দেখছেন কর্মকর্তারা।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়ার নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন। মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার ব্যাংক হিসাবও অনুসন্ধানের আওতায় এসেছে।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলন চলাকালে এসব ব্যক্তির মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সহিংসতায় তাদের আর্থিক সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যের ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধ ও লেনদেন অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোয়েন্দারা বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার হিসাবের লেনদেনও পরীক্ষা করছেন। আন্দোলনে অর্থের জোগান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করাই এ অনুসন্ধানের লক্ষ্য বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একাধিক সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আর্থিক লেনদেনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন এনবিআরের গোয়েন্দারা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ব্যাংক হিসাব অবরুদ্ধ   গোপালগঞ্জে সহিংসতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close