মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      
আন্তর্জাতিক
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।

রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

ইয়েমেনের সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।

স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। যে কারণে ইয়েমেনের স্বীকৃত সরকার চলতি মাসে দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

এর আগে, চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালিয়েছিল হুথিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

সূত্র : এএফপি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রিয়াদে আকাশচুম্বী ভবন   হুথিদের হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close