সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      ● এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ      ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      
আন্তর্জাতিক
চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক উপাদানসহ জাহাজ আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী জাহাজ এমভি স্টার লাইনটিতে ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামের রাসায়নিক বহন করা হচ্ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) ইন্দোনেশিয়ার বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল দেনি সেপ্টিয়ানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ৭ নভেম্বর বেলাওয়ান জলসীমায় নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু ৮৫৭ প্রথম সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায় এমভি স্টার লাইনকে। পরে জাহাজটির গতিবিধি ও নথিপত্রে অসংগতি দেখা দেওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এমভি স্টার লাইন ২ হাজার ৯৮০ গ্রস টন ধারণক্ষমতার একটি সাধারণ পণ্যবাহী জাহাজ। বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার প্রস্তুতির সময় জাহাজটির চলাচল সন্দেহজনক মনে হওয়ায় টহলরত নৌবাহিনীর সদস্যরা যোগাযোগ করেন। পরে নথিপত্র ও পণ্য যাচাইয়ে অসংগতি পাওয়ায় জাহাজটিতে অভিযান চালানো হয়।

তল্লাশিতে জাহাজের বিভিন্ন পণ্য ও নথি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড প্রধান জানান, জাহাজের কাগজপত্র, নৌযাত্রার বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

জাহাজটির নথিতে আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, ডকুমেন্ট মনিটরিং নম্বর এএনএএম-এসএসএল-২৬১৪৩৩, অফিসিয়াল নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতা স্থগিত পাওয়া গেছে।

জাহাজটিতে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে কৌশলগত অক্সিডাইজার রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট ছিল, যার মোট পরিমাণ ৪০৫ টন। চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি ইন্দোনেশিয়ার জলসীমায় আটক হওয়ার পর চালানটির বৈধতা ও পরিবহনের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

আটক জাহাজ ও এর পণ্যসামগ্রী নিয়ে তদন্ত চলছে। চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় এবং পরিবহনের প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিস্ফোরক উপাদানসহ জাহাজ আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close