শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
আন্তর্জাতিক
বাংলাদেশের বিক্ষোভ নিয়ে মন্তব্য এড়িয়ে গেল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৩২ এএম আপডেট: ২১.১১.২০২৬ ৯:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে চলমান বিক্ষোভের পেছনে আওয়ামী লীগ ও ‘সীমান্তের ওপারের প্রভুদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারত। দেশটি বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরাঞ্চলের লালমনিরহাটে এক জনসভায় তারেক রহমান ওই বিতর্কিত মন্তব্য করেন। বাংলাদেশে বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা দিয়েছে। আগামী মাসে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দ্বিতীয়বারের মতো আবেদন পাঠিয়েছেন। চলতি মাসেই তারা এ বিষয়ে প্রথম আবেদন করেছিলেন।

গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানের পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা। তবে ভারত জানায়, ওই আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যও তারা সমর্থন করেনি।

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানায়। ঢাকার পক্ষ থেকে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দিল্লিকে উদ্বেগ জানানোর পরও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার সহিংস আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন। ওই বছরের ৫ আগস্ট ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের বিক্ষোভ   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close