শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
আন্তর্জাতিক
বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই সাপেক্ষে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে দেশটির উত্তর রাখাইন রাজ্যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে নেপিদো।

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। তবে বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে মিয়ানমার।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমার তার জনগণের সর্বোত্তম স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখেই মানবিক সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে। অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির আওতায় উত্তর রাখাইনে এসব কার্যক্রম চলছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার বলেছে, লিখিত ও মৌখিক শুনানিতে আদালতের সামনে তথ্য-উপাত্ত ও নথিপত্রসহ বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেছে তারা। দেশটির দাবি, গাম্বিয়ার অভিযোগ এবং উপস্থাপিত প্রতিবেদনগুলো প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও ভুল।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি। বরং এসব অভিযান ছিল সীমিত পরিসরের ও স্বল্পস্থায়ী। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ব্যাপক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মিয়ানমারের দাবি, আরসার হুমকি, হামলা, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের কারণে রাখাইনের বিভিন্ন গ্রাম ও শহর ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থানীয় বাসিন্দা ও দেশটির ভাষায় ‘বাঙালিরা’ বাস্তুচ্যুত হতে বাধ্য হন।

উত্তর রাখাইনের পরিস্থিতিকে অত্যন্ত জটিল উল্লেখ করে মিয়ানমার বলেছে, এটি মূলত দেশটির অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করা এবং মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক ভূমিকা রাখা।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন শুরু করা হবে। তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি দেশটি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close