সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
আন্তর্জাতিক
পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের ১১ দিন পর আবারও প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব ফিরে পেয়েছেন জেনসেন হুয়াং। চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কসহ অন্তত দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশের পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দায়িত্ব ফিরে পেয়ে এক বিবৃতিতে জেনসেন হুয়াং বলেন, ‘নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিপ্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে এনভিডিয়ায় ফিরতে পেরে আমি সম্মানিত। অত্যন্ত বিনয় ও নতুন অঙ্গীকার নিয়ে এ দায়িত্ব গ্রহণ করছি। এ প্রক্রিয়ায় আস্থা ও বিবেচনার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই।’

এদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা কোলেট ক্রেস প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন বলে জানিয়েছে এনভিডিয়া।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জেনসেন হুয়াংকে আবারও সিইও পদে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সঠিক কাজ করেছে।’ 

হুয়াংয়ের প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি রয়েছে বলে মনে করার কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।

গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের পর সিলিকন ভ্যালির প্রযুক্তি অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তার পদে ফেরার দাবিতে কয়েক দিনের মধ্যে একটি অনলাইন আবেদনে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও।

তবে এনভিডিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একাধিক তদন্ত চলমান থাকা অবস্থায় হুয়াংকে পুনর্বহাল করা হলো। প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বিচার বিভাগ (ডিওজে) তদন্ত করছে। এসব তদন্ত এখনো শেষ হয়নি।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  এনভিডিয়া   জেনসেন হুয়াং   প্রযুক্তি বিশ্ব   সিইও পুনর্বহাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close