সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      ● এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ      ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      
আইন-আদালত
নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ১২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা নেই।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে গত ১৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রিটকারী আইনজীবীর তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ অবস্থায় ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

হাইকোর্টের আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করায় বিশ্ববিদ্যালয়গুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা   হাইকোর্টের আদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close