সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে      ● বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার      ● এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ      ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      
আইন-আদালত
শাপলা চত্বর গণহত্যা
ইনু-লতিফসহ ১০ আসামি কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। নিরাপত্তার কারণে একই মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজির হবেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ইনু ছাড়া হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। গত ১২ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এর আগে ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির পক্ষে অব্যাহতির শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী। অন্যদিকে গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়া হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ট্রাইব্যুনাল   শাপলা চত্বর গণহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close