মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      ● শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: ডা. জাহেদ      ● রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে ২৬ নভেম্বর শুরু প্রাণিসম্পদ সপ্তাহ      ● দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ      
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন। একই সময়ে পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ নভেম্বর) সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন ও রংপুর বিভাগে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের সবাই দুইটি বিভাগের–ঢাকায় ৪৩ জন ও সিলেটে ২৫ জন। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ সকাল আটটা পর্যন্ত সারা দেশে মোট দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৩০০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন ও নিশ্চিত হামে ১০৫ জনসহ মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৩১ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গ   হামে শিশুর প্রাণহানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close