শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       
স্বাস্থ্য
লেপ-কম্বলের আরামে অজান্তেই বাড়ছে প্রেশার, ঝুঁকিতে কারা?
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শীতের ঠাণ্ডা আবহাওয়ায় নীরবে বেড়ে যেতে পারে রক্তচাপ। অনেক সময় শরীরে কোনো লক্ষণ ছাড়াই ঘটে এ পরিবর্তন, যা বাড়িয়ে দিতে পারে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের জন্য শীতকাল হতে পারে বেশি ঝুঁকিপূর্ণ। তাই শীতের আরামে অসতর্ক না থেকে নিয়মিত রক্তচাপ মাপা ও কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি।

কেন প্রেশার বাড়ে :

ঠাণ্ডায় শরীরের রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায়। শরীর ভিতর থেকে গরম রাখতে চায়, তাই রক্তনালি সরু হয়ে রক্ত চলাচলের উপর চাপ বাড়ায়। ফলে প্রেশার বেড়ে যায়। তার উপর শীতে পানি কম খাওয়া হয়। এই মৌসুমে মাঝেমধ্যেই একটু বেশি লবণ-তেল-মশলাদার খাবার খাওয়া হয়, হাঁটাচলা কমে যায়। এই সবকিছু মিলিয়ে প্রেশার বাড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই ঠাণ্ডা পানিতে মুখ ধোয়া, খালি গায়ে বারান্দায় যাওয়া বা হঠাৎ ঠাণ্ডা হাওয়ায় বেরিয়ে পড়া— এই ছোট ছোট অভ্যাসগুলোই অনেক সময়ে প্রেশার হঠাৎ বাড়িয়ে দেয়। 

কারা বেশি সাবধান থাকবেন :

যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, যাদের ডায়াবেটিকস আছে, যারা বয়স্ক মানুষ, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান— তাদের শীতের সকালে হঠাৎ প্রেশার বেড়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় বলে চিকিৎসকরা বার বার সতর্ক করেন। 

শীতে প্রেশার ঠিক রাখতে কী করবেন :

শীতে সপ্তাহে অন্তত ২-৩ দিন সকালে প্রেশার মেপে লিখে রাখুন। হঠাৎ বাড়লে বুঝতে পারবেন; শীতে ভাল লাগছে বলে নিজে থেকে প্রেশারের ওষুধ বন্ধ করবেন না। ডোজ বদলাতে হলে ডাক্তারের সঙ্গে কথা বলুন; সকালে উঠে সঙ্গে সঙ্গে ঠাণ্ডায় বের হবেন না। শীতের কাপড়, টুপি, মাফলার পরে নিন। ঘরের ভিতরেই একটু হাঁটাচলা করে শরীর গরম করে তারপর বাইরে যান; অতিরিক্ত লবণ, আচার, পাঁপড় এড়িয়ে চলুন। শীত বলে পানি কম খাবেন না। পর্যাপ্ত পানি খাওয়া জরুরি; রোদ উঠলে হাঁটুন। সকালে কনকনে ঠাণ্ডায় হাঁটতে না গিয়ে একটু বেলা করে হাঁটাই ভাল ইত্যাদি।

শীতের আরাম নিতে গিয়ে শরীরের দেওয়া বিপদের সংকেতগুলোকে অবহেলা করবেন না। মাথা ঘোরা, ঘাড় ব্যথা, বুকে চাপ, অতিরিক্ত ক্লান্তি লাগলে সঙ্গে সঙ্গে প্রেশার মাপুন আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র : আনন্দবাজার

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লেপ-কম্বলের আরাম   অজান্তেই প্রেশার পাড়া   ঝুঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close