মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে বোর্ড      ● আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      
আন্তর্জাতিক
আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগস্টের শুরু থেকে ইয়েমেনে চলমান সহিংসতায় ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে সংঘাত ও হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ইয়েমেনে ব্যাপক বাস্তুচ্যুতির তথ্য দিয়েছে। সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে তাইজ গভর্নরেট। সেখানে প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা যাচাই করেছে। এর মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।

ডুজারিক বলেন, হতাহতদের এক-তৃতীয়াংশের বেশি শিশু এবং নিহতদের অর্ধেকই শিশু। প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, সড়কে চলাচলে বিধিনিষেধ অব্যাহত থাকায় তাইজে বেসামরিক মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান জাতিসংঘের মুখপাত্র।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করে নেয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে। এরপর দীর্ঘস্থায়ী সংঘাতের পাশাপাশি দেশটিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দেয়।

২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে।


সূত্র: আনাদোলু

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ইয়েমেন   বাস্তুচ্যুত   সংঘাত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close