মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে বোর্ড      ● আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      
জাতীয়
উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান এলাকায়।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সিকিম সীমান্তসংলগ্ন হিমালয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ছাড়া ভারতের বিহার, মেঘালয় ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে নেপাল ও ভারতের হিমালয়সংলগ্ন অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং পারস্পরিক চাপের ফলে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের সৃষ্টি হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close