রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
জাতীয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য সঠিকভাবে উপস্থাপনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বক্তব্য বিকৃত ও অতিরঞ্জিতভাবে প্রকাশের অভিযোগ তুলেছে সংস্থাটি। কোনো কোনো গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে বলেও দাবি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিহতদের স্বজন ও প্রতিবেশীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কিছু গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বক্তব্যের আংশিক বা অসঙ্গত ব্যাখ্যা দিয়ে প্রকৃত ঘটনার চেয়ে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হয়েছে।

এ ধরনের যাচাইবিহীন ও অতিরঞ্জিত সংবাদ জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রচারসংখ্যা বা পাঠকপ্রিয়তার প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা না করার আহ্বান জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থাটির সদস্যরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই সংস্থার নাম জড়িয়ে কোনো তথ্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা জরুরি।

এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমসংক্রান্ত যেকোনো তথ্য ও বক্তব্যের জন্য সংস্থার মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে অভিযানে নিয়োজিত সদস্যদের সাক্ষাৎকার নেওয়া বা সংবাদমাধ্যমের সামনে আসার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এতে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার মূল্যবান সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্পর্কে অবগত নন এমন কর্মকর্তা বা সদস্যের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য গ্রহণ করা উচিত। প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং বক্তব্য প্রদানকারীর যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রমের নির্বিঘ্নতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফায়ার সার্ভিস   সিভিল ডিফেন্সের বক্তব্য   সঠিকভাবে উপস্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close