শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
রাজনীতি
সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না।’ 

আজ শনিবার (২১ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে গোলাম পরওয়ার আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’

জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘গণ-ভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ ও গণ-ভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’

যারা নাশকতা চালাবে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সহিংসতা চালানো   জনগণের সহানুভূতি পাওয়া   আওয়ামী লীগ   গোলাম পরওয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close