শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর উপজেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। 

শনিবার (২১ নভেম্বর) সকালে মহম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা আমাদের জীবনদানের বিনিময়ে... আমাদের ছেলেমেয়েরা অনেকেই তারা নিহত হয়েছে।” তিনি আরও জানান, শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

বক্তব্যে বিগত সময়ের আন্দোলন-সংগ্রাম, নির্বাচন ব্যবস্থা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন নিতাই রায় চৌধুরী। 

তিনি বলেন, ‘‘মহম্মদপুরে প্রথম শহীদ হন রাজাপুরের মারুফ।’’

এছাড়া ৪ আগস্ট মহম্মদপুরে দুইজন এবং মাগুরায় রাব্বি হত্যাকাণ্ডের শিকার হন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ২০১৩ সালে মাগুরার শালিকায় বশিরসহ আরও অনেকের হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন।

গত ১৮ বছরে দেশে কোনো ভোট হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ‘‘ভোটের নামে তামাশা হয়েছে এবং দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়েছে, যেখানে প্রশাসনের লোকজনও অংশগ্রহণ করেছিল। কোনো নির্বাচনেই ২০-৩০টির বেশি আসন পাবে না—।’’

এমন আশঙ্কা থেকেই দিনের ভোট রাতে কেটে বিনা ভোটে ক্ষমতা দখল করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ২০ দিনের তীব্র আন্দোলনে প্রায় দুই হাজারের বেশি ছেলেমেয়ে ও ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, ‘‘একপর্যায়ে ঢাকা শহর ও সারাদেশের মানুষ রাস্তায় নেমে এলে হাসিনা পালিয়ে যান। তার পালানোর পর মন্ত্রী, এমপি, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট অনেকে পালিয়ে যান।’’

জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

সভা শেষে আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহম্মদপুর বাজার প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘অ্যাকশন টু অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসি আর করিস না—পিঠের চামড়া থাকবে না’ এবং ‘অত্যাচার আর করিস না—পিঠের চামড়া থাকবে না’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা দেশে আসা   আইন অনুযায়ী ব্যবস্থা   সংস্কৃতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close