শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      
জাতীয়
ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর হড়গ্রাম পূর্বপাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মবাজারে সুযোগ সম্প্রসারণে কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।’

আইডিইবির প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য জায়গা খুঁজে বের করার পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

কেকে/ এসএমএন  


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close