রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
জাতীয় এসএমই পণ্য মেলায় প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন ৩৮০ উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। 

রোববার (২২ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, ‘দেশের অর্থনীতিকে আরও গতিশীল, টেকসই ও সবার অংশগ্রহণমূলক করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে। এ খাতের সম্প্রসারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  এসএমই মেলা   প্রধানমন্ত্রী   তারেক রহমান   ক্ষুদ্র ও মাঝারি শিল্প   উদ্যোক্তা   শিল্প মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close