বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      
দেশজুড়ে
সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও এক স্থানীয় কাউন্সিলরকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক অভিযানিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। কয়েক ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোরে হোটেল থেকে চারজনকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই, একজন ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের কাছে আসা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়েছে। তবে মামলার ধরন ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বদির দুই ভাই   ছেলে আটক   সিলেট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close