মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      
দেশজুড়ে
ফটিকছড়িতে ফুটবল টুর্নামেনেন্ট নিয়ে বিরোধ, ছুরিকাহত যুবক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম
আসাদুজ্জামান। ছবি : প্রতিনিধি

আসাদুজ্জামান। ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামে যুবক ছুরিকাহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি চলছিল। এ সময় সেখানে উপস্থিত হয়ে বিরোধের কারণ জানতে চান আসাদুজ্জামান। একপর্যায়ে তাদের সঙ্গে তারও বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করে আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের মধ্যে আসাদুজ্জামান জড়িয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ 

কেকে/ এসএমএন

 



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   ছুরিকাঘাত   ফুটবল টুর্নামেন্ট   চট্টগ্রামাঞ্চল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close