মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
ধনবাড়ীতে বিকাশ কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘিরে প্রতিবাদ
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট বিকাশ কর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ধনবাড়ী পৌরসভার চালাষ চৌরাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিকাশ কর্মী সুমন হোসেন বলেন, স্থানীয় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তার বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। 

পরে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় তার হাতে থাকা কোম্পানির টাকাসহ একটি ছবি তুলে সেটিকে ছিনতাইয়ের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ সময় যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা এবং ব্যবসায়ীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচারণার প্রতিবাদ জানান। তাদের দাবি, এ ধরনের অপপ্রচারে এলাকার ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   টাঙ্গাইল   বিকাশ কর্মী   ছিনতাইয়ের অভিযোগ   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close