মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
দেশজুড়ে
হাসিনার দেশে ফেরা নিয়ে বাণিজ্যমন্ত্রী, ‘আগে আসলে সমস্যা কী?’
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন?’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা এ দেশের নাগরিক। তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। আইন অনুযায়ী তার প্রাপ্য বিচার নিশ্চিত করা হবে।’  

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সরকারি শিল্পকারখানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।’ 

তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে। বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরায় চালু করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিল্প খাতে বিনিয়োগে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তারাও রয়েছেন।’

কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।’ 

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান ও অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

তিনি আরও বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। তবে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও করতে হবে। আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।’ 

কেকে/ এসএমএন    




আরও সংবাদ   বিষয়:  সিলেট   খন্দকার আব্দুল মুক্তাদির   শেখ হাসিনা   শিল্প ও কৃষি বিনিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close